Оберіть трек для відтворення
তুমি জানো না, জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তুমি জানো না
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি, বন্ধু, আমার মন বোঝো না
তুমি জানো না, তুমি জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
সেদিন ফাল্গুন-দোল-পূর্ণিমায়
মৃদুম মিঠেম বায়
ফুলবনে পুলকের আল্পনা
সেই মধুর মাধবীরাতে
বঁধুয়া তোমারি সাথে
মধুর মাধবীরাতে
বঁধুয়া তোমারি সাথে
করেছিলাম যে যামিনী যাপনা
না, তুমি জানো না, তুমি জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তুমি চলে গেলে আমায় ফেলে
কী আগুন এই বুকে জ্বেলে
একদিনও দেখিতে তুমি এলে না
তোমায় পেলে মোর দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ চিরে
পেলে মোর দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ চিরে
বুকের জ্বালা মুখে বলা চলে না
তুমি জানো না, তুমি জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
কাষ্ঠ-যোগে দাবানল
জ্বালিয়ে পোড়ায় বন-জঙ্গল
মন পোড়ানোর আগুন, বন্ধু, তাহা না
যত বিরহীর অন্তরতলে
বিনাকাষ্ঠে আগুন জ্বলে
বিরহীর অন্তরতলে
বিনাকাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলেও জলে কী যাতনা
তুমি জানো না, তুমি জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
আমি ঘুরি জনম-জনমে
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে
খুঁজে ফিরি তোমারই ঠিকানা
পাগল বিজয় বলে, "চিত্ত চোর"
"আসবে কি জীবনে মোর?"
বিজয় বলে, "চিত্ত চোর"
"আসবে কি জীবনে মোর?"
বুকে রইল এত ভরা বাসনা
তুমি জানো না, তুমি জানো না রে, প্রিয়
তুমি মোর জীবনের সাধনা