Оберіть трек для відтворення
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ
সেই লগনে মোরা দুজনে
সেই লগনে মোরা দুজনে
মিটায়েছি কত সাধ
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ
সাক্ষী ছিল গ্রহ, তারা আর বনলতা
সাক্ষী ছিল গ্রহ, তারা আর বনলতা
সাগরের জল ছিল যে পাগল
শুনিতে মোদের প্রেমকথা
ওরা সকলে সেই সে প্রেমের
করেনি তো প্রতিবাদ
সেই লগনে মোরা দুজনে
সেই লগনে মোরা দুজনে
মিটায়েছি কত সাধ
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ
জনম জনম আমার ছিলে
আজ শুধু মনে হয়
জনম জনম আমার ছিলে
আজ শুধু মনে হয়
আমাদেরও প্রেম নিকষিত হেন
সে প্রেমের নেই যে ক্ষয়
তাই ভাবি বসে তোমায় ভালোবেসে
করিনি তো অপরাধ
সেই লগনে মোরা দুজনে
সেই লগনে মোরা দুজনে
মিটায়েছি কত সাধ
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ
সেই লগনে মোরা দুজনে
সেই লগনে মোরা দুজনে
মিটায়েছি কত সাধ
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ
সেদিন ছিল যে পূর্ণিমা
আকাশে পূর্ণ চাঁদ