Оберіть трек для відтворення
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো...
অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে
অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে
ভয় করি নি, ভয় করি নি তোমায় আমি অন্ধকারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো...
তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে
"পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে"
তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে
"পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে"
ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে
ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে
ওরা আমায়, কেন ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো...