এই যে
তোমার এত দুঃখ কীসের?
আমাকে একটু বলো না
তোমার কেন এত মন খারাপ থাকে?
তুমি যে বনের পাখি
গান গাও জ্যোৎস্না রাতির
নিজেকে ভয় কোরো না
এই যে
এই যে
এই যে
যখন তোমার কান্নাগুলো
অশ্রু হয়ে আসে
ভেবো নাকো কেউ যে নেই
নেইকো তোমার পাশে
নিজের খেয়াল নিজেই রেখো
দিয়ো নাকো বকা
ভুল ছিল তাও, কান্না থামাও
দিয়ো ভালোবাসা
তাই তো
তোমায় বলি, "গানটা ধরে রেখো"
শিল্পীর নেই তুলনা
লাগুক যতই একা
তাহার সাথে দেখা হয়ে যাবে তা জানো না
এই যে
এই যে
এই যে
নিজেকে দুঃখী কোরো না
নিজেকে দোষী কোরো না
নিজেকে ভয় কোরো না
নিজেকে দুঃখী কোরো না
নিজেকে দোষী কোরো না
নিজেকে ভয় কোরো না
নিজেকে, নিজেকে
নিজেকে ভয় কোরো না