ভুলি কেমনে আজো যে মনে বেদনা সনে রহিল আঁকা
আজ সজনী দিন রজনী সে দিনে গনি সকলি ফাঁকা
ভুলি কেমনে
আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি
আগে মন করলে চুরি মর্মে শেষে হানলে ছুরি
এত শঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা

চকোরী দেখলে চাঁদে দূর হতে সই আজো কাঁদে
চকোরী দেখলে চাঁদে দূর হতে সই আজো কাঁদে
আজো বাদলে ঝুলন ঝুলে তেমনি জলে চলে বলাকা
আজো বাদলে ঝুলন ঝুলে তেমনি জলে চলে বলাকা
ভুলি কেমনে
বকুলের তলায় দোদুল কাজলা মেয়ে কুড়োয় লো ফুল

চলে নাগরী কাঁখে গাগরি চরণ ভারি কোমর বাঁকা
চলে নাগরী কাঁখে গাগরি চরণ ভারি কোমর বাঁকা
ভুলি কেমনে
তরুরা রিক্ত পাতা আসল লতাই ফুল বারতা
তরুরা রিক্ত পাতা আসল লতাই ফুল বারতা
ফুলেরা গলে ঝরেছে বলে ভরেছে ফলে বিটপী শাখা
ফুলেরা গলে ঝরেছে বলে ভরেছে ফলে বিটপী শাখা
ভুলি কেমনে
ডালে তোর হানলে আঘাত দিস রে কবি ফুল সওগাত

ব্যথা মুকুলে অলি না ছুলে বনে কি দুলে ফুল পতাকা