Оберіть трек для відтворення

পৃথিবীর নিশ্বাস আমি কিছু জানি না
ঘরের এক কোনায় দাঁড়িয়ে থেকে
সরে আসার পরে
পিছু পিছু আসে
আবছা আলোয় দাঁড়িয়ে থেকে
তোমার ছায়ায় দাড়িয়ে আমি হারিয়ে যাই
ইচ্ছে ছিল এগিয়ে যাবার
শব্দ গুলো আজ কেন রঙিন মনে হয়
সব নিশ্বাস ছেড়ে আমি
ভাবছি একা বসে
ঘোর কেন কাটে না
তোমার ছায়ায় দাড়িয়ে আমি হারিয়ে যাই
ছেড়ে দাও
চল চলে যাই বদ্ধ কোথাও
তুমি আর আমি হারিয়ে যাবো
মুছে বলি সব হার
সবই আমার ঘোরে থাকা
স্বপ্নময় ধুলোকণা
নীল আকাশ আজ আনমনে হয়
সবই আমার ঘোরে থাকা
স্বপ্নময় ধূলোকণা
নীল আকাশ আজ আনমনে হয়
থামছে না কেন?
সুন্দর কে কুৎসিত মনে হয়