নিজেরে হারায়ে খুঁজি তোমারই নয়ন মাঝে
চাহিতে পারিনি কিছু চাহিয়া মরি যে লাজে
নিজেরে হারায়ে খুঁজি তোমারই নয়ন মাঝে
চাহিতে পারিনি কিছু চাহিয়া মরি যে লাজে
নিজেরে হারায়ে খুঁজি
কি যে গান গেয়েছি ভুলে কি কথা কয়েছি ভুলে
কি যে গান গেয়েছি ভুলে কি কথা কয়েছি ভুলে
সে সবই আজিকে শুধু এসেছে ব্যথারই সাজে
নিজেরে হারায়ে খুঁজি তোমারই নয়ন মাঝে
চাহিতে পারিনি কিছু চাহিয়া মরি যে লাজে
নিজেরে হারায়ে খুঁজি.
যদিও সমুখে শুধু ধুসর মরু যে ধু ধু
যদিও সমুখে শুধু ধুসর মরু যে ধু ধু
তবুও জানি যে তুমি আসিবে তৃষার সাজে
নিজেরে হারায়ে খুঁজি তোমারই নয়ন মাঝে
চাহিতে পারিনি কিছু চাহিয়া মরি যে লাজে
নিজেরে হারায়ে খুঁজি