Оберіть трек для відтворення
এ পথে যখনই যাবে বারেক দাঁড়াইও ফুলবনে
শুধু দু হাত ভরিয়া দেব ফুল দেব ফুল দেব ফুল
এ পথে যখনই যাবে বারেক দাঁড়াইও ফুলবনে
শুধু দু হাত ভরিয়া দেব ফুল দেব ফুল দেব ফুল
তার বিনিময়ে কভু চাব না তো কিছু এ জীবনে
নত আঁখি রহিবে ব্যাকুল
শুধু দু হাত ভরিয়া দেব ফুল দেব ফুল দেব ফুল
পাষাণ প্রতিমা পূজি কে কবে পেয়েছে প্রতিদান
কার লাগি মেটে অভিমান
পাষাণ প্রতিমা পূজি কে কবে পেয়েছে প্রতিদান
কার লাগি মেটে অভিমান
তোমার দেবতা তরে রাখিব তুলিয়া
আমি তোমার দেবতা তরে রাখিব তুলিয়া
বন্ধু ভাবিয়া কব না আকুল
শুধু দেব ফুল দেব ফুল
এ পথে যখনই যাবে বারেক দাঁড়াইও ফুলবনে
যদি জাগে কোনো প্রিয় সাধ
যদি জাগে কোনো ভালোবাসা
অন্তরে নীরব রহিবে
কহিবে না কোনো তার ভাষা
দুকূল ভরিয়া যদি নেমে আসে চোখে মোর জল
মনে করু সে তো মোর ছল
দুকূল ভরিয়া যদি নেমে আসে চোখে মোর জল
মনে করু সে তো মোর ছল
তোমারে বাঁধিতে পারি কী আছে আমার প্রিয়
তোমারে বাঁধিতে পারি কী আছে আমার
মনে করো সব কিছু ভুল
শুধু দেব ফুল দেব ফুল
এ পথে যখনই যাবে বারেক দাঁড়াইও ফুলবনে
শুধু দু হাত ভরিয়া দেব ফুল দেব ফুল দেব ফুল