প্রিয়তম হে বিদায়
আর রহিতে নারি আশা দী ই ই প নিভে যা আ আ য় দুরন্ত বায়
প্রিয়তম হে বিদায়
কত ছিল বলিবার হায় হলো না বলা
ঝুঁরিতেছে চামেলি ই ই বন উতলা
যেন অনন্ত দিনের বিরহিনী কে
কাঁদে দিকে দিকে হা আ আ আ য়
প্রিয়তম হে বিদায়
রহিল ছড়ানো মোর প্রাণের তিয়াস হুতাস পবনে
জড়ানো রহিল মো ও ও র করুণ প্রীতি ধূসর গগনে
তুমি মোরে স্মরিও
যদি এই পথে কোনদিন চলিতে প্রিয়
নিশিভোরে ঝরা ফুল দলে যাও পায়
বিদায় বিদায় বিদায়
প্রিয়তম হে বিদায়
আর রহিতে নারি আশা দী ই ই প নিভে যা আ আ য় দুরন্ত বায়
প্রিয়তম হে বিদা আ আ য় প্রিয়তম হে বিদা আ আ য়