Оберіть трек для відтворення
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা
আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা
তুমি এত নিষ্ঠুর, জানা ছিল না
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা
ছিল না কি আর কিছু আমাকে দেবার?
এক বুক যন্ত্রণা দিলে উপহার
ছিল না কি আর কিছু আমাকে দেবার?
এক বুক যন্ত্রণা দিলে উপহার
ঠুনকো কাঁচের মতো ভেঙেছো আশা
হয় না কি একটুও অনুশোচনা?
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা
ভেবেছো কি কখনো তুমি একবার
প্রয়োজন ছিল কি না আমাকে তোমার?
ভেবেছো কি কখনো তুমি একবার
প্রয়োজন ছিল কি না আমাকে তোমার?
স্বার্থপরের মতো আমাকে ফেলে
চলে গেলে, আর তুমি ফিরে এলে না
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা
আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা
তুমি এত নিষ্ঠুর, জানা ছিল না
আমাকে তুমি ভালোবাসোনি
করেছো শুধু প্রতারণা