কঠিন পথে আবার এ রাত আসে
তারার আলোয় হবে দেখা
(হবে দেখা)
যতই ভাবনা, কিছুই করার থাকে না
সবাই দেখেও কিছু বলে না
মুখোশ খুলে দেখো তুমি তাকে
আমার পাশে হায়েনা-রা থাকে
কতই চিঠি লিখেছি আমি তাকে
সে তা জানে না
তা জানে না
যতই আমি রেখেছি তাকে পাশে
খাঁচা ভেঙে গেলে কার সাথে?
সময় গেলে ফিরে কি আর পাবে?
সে তা জানে না
তা জানে না
সাদা কালো জীবন যাপনে
প্রাচুর্যের দেয়ালেও ফাটল ধরে
কেউবা হারায়, কেউ খুঁজে পায়
সময়ের ব্যবধানে
আলোর মঞ্চে কেন অন্ধ লাগে?
আঁধারে বসে সে আমায় দেখে
সইবে যত ভার, বইবে তত
ন্যায়হীন এ রাজত্বে
মুখোশ খুলে দেখো তুমি তাকে
আমার পাশে হায়েনা-রা থাকে
কতই চিঠি লিখেছি আমি তাকে
সে তা জানে না
তা জানে না
যতই আমি রেখেছি তাকে পাশে
খাঁচা ভেঙে গেলে কার সাথে?
সময় গেলে ফিরে কি আর পাবে?
সে তা জানে না
তা জানে না"