Оберіть трек для відтворення
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা
আমার এ চোখ দু'টি নদী ভেবে
কান্নার জলে তুমি ভরিয়ে দিলে, হায়
আমার এ মনটাকে পাথর ভেবে
আগুনের জ্বালা দিয়ে জড়িয়ে দিলে
কিছু না পেয়েও আমি অনেক পেয়েছি
এটাই হয়ত আমার ভাগ্যলেখা
আমি একা, শুধু একা
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা
আমার এ গানটাকে বেসুরো ভেবে
তানপুরাটার তার ছিঁড়ে দিলে, হায়
আমার এ ঘরটাকে বেঘর ভেবে
কিছু না বলেই তুমি ফিরে গেলে
আমার ফাগুন মাসে কোকিল ডাকেনি
হঠাৎ উঠল ডেকে বন্য কেকা
আমি একা, শুধু একা
এইতো বেশ আছি তোমাকে ছাড়া
আর কোনোদিন যেন না হয় দেখা
তুমিই প্রথম বুঝিয়ে দিয়েছ
আমি একা, শুধু একা
আমি একা, শুধু একা
আমি একা, শুধু একা