নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে
নয়ন ছেড়ে গেলে চলে
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না
হারাও না হারাও না যে
নয়ন ছেড়ে গেলে চলে
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি ফুরায় না তো
ফুরায় না ফুরায় না তো তোমায় পাওয়া
এসো স্বপনসাজে
নয়ন ছেড়ে গেলে চলে
তোমার সুধারসের ধারা গহন পথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
গহন পথে এসে
তোমার সুধারসের ধারা গহন পথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
গহন পথে এসে
শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল তোমার বীণা থেকে
চিত্তে আমার বাজে
নয়ন ছেড়ে গেলে চলে