Оберіть трек для відтворення
খাতায় লিখে নাম, জন্ম প্রমাণ, মুছে ফেলে মরণে
শব করে বধ, শত আত্মার রথ, শেকলে
স্বর্গ নরক, দু পায়েতে, উড়ে যায় সাত আসমান
চার মুখে, হাজার পাখায়, উল্কা বেগে ধায়
হাজার চক্ষু, লালা জিহবায়, কেড়ে নেবে প্রাণ নির্দ্বিধায়
খোদার ইশারায়, লেখা রবে নাম, জীবন বৃক্ষের পাতায়
আজরাঈল ভুলেছে তোমায় সে কে
আজরাঈল শয়নে দাঁড়িয়ে সে
স্মরণ করো তোমাদের কলেমা
নূরে লেখা সত্যে গাঁথা, তোমার নামের হরফে
ভদ্র ভাষায় মিষ্টি কথায়, প্রাণ নেবে সে
সমরেই যাও পাতালেই পালাও, নয়ত বা সাগরে
প্রাণ যাবে তার লেখা আছে যার, কালো হরফে
আজরাঈল ভুলেছে তোমায় সে কে
আজরাঈল শয়নে দাঁড়িয়ে সে
স্মরণ করো তোমাদের কলেমা