Оберіть трек для відтворення
এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়
স্বপ্ন আসে গুটি গুটি পায়
আলগা স্রোতের পিছুটান
বুনবো জাল ছন্দ-তাল
এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়
স্বপ্ন আসে গুটি গুটি পায়
আলগা স্রোতের পিছুটান
বুনবো জাল ছন্দ-তাল
বুঝি কিছু কথা ভেবে যায়
না বলেই কাছে পেতে চায়
বুঝি কিছু ভালোবাসা
আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন
ঘুম কেন যে নিঝুম
অলীক স্বপ্নে আমার
দিন কত না রঙ্গীন
তোকে কাছে পাওয়ার
মেঘ মানে না আবেগ
বৃষ্টি চোখের পাতায়
ভোর মনেরই খবর
শোনায় হাওয়ায় হাওয়ায়
বুঝি কিছু কথা মিলে যায়
না বলেই কাছে পেতে চায়
বুঝি কিছু ভালোবাসা আজও তাই
বেঁচে থাকে ভালোবাসায়
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যায় তোর মেঘপিয়ন