Оберіть трек для відтворення
ফিরবো আবার গাঁয়
শিল্পী : সন্দীপন ও সুমি
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : সন্দীপন
লেবেল : প্রোটিউন
০৫/০৯/২০২২
রিনিকঝিনিক নুপুর বাজুক
তোমার রাঙা পায়।
বট শিরীষের পথটি ধরে
ফিরবো আবার গাঁয়।
শান্ত দিঘীর শীতল জলে
দুপুর কাটুক সাঁতার।
সন্ধ্যা হলেই জ্বলবে জোনাক
গল্প শোনাক আধাঁর।
মাটির মতো কোমল মায়া
তোমার ভালোবাসায়।
তোমার বুকে থাকবো সুখে
বাঁচবো তোমার আশায়।।
বৃষ্টি হলে টিনের চালে
পাতবো দুজন কান।
সারাজীবন ভালোবেসে
গাইবো সুখের গান।।
সবুজ ঘাসের শিশির হয়ে
হাসবো সোনার আভায়।।
ফুলের বনে আসবে ফাগুন
পাখির কলতান।
প্রজাপতির রঙে সাজবে
তোমার আমার প্রান।। ২
মন উঠোনে জোছনা বুনে
ভাসবো স্বপ্ন ভেলায়।।