Оберіть трек для відтворення
ফরসা আকাশ, গাঢ় ঘন নীল
কোথাও ছিলোনা মেঘ একদিন
শুধু আমার মনে ছিলো ঘন কালো মেঘ
ঝোড়ো হাওয়ার ভীষণ উদ্বেগ
নেতা বলেছেন, "ঠিক ফেলা চাই এই বোমা"
"আজ সমাবেশে", ভুল হলে নেই ক্ষমা
আমি ছুড়েছি এই বোমা ওই মিছিলে
দেখি ছিন্নভিন্ন আমি নিজে
রক্ত লালে, রক্ত লালে
রাজপথে আমার পড়ে থাকে লাশ
কেউ নেয় না পরিচয় তার
বীমাহীন জীবনের হলে গেল ইতি
কারো তাতে নেই লাভ ও ক্ষতি, হোহো, ওহোহো
হায় দেশ, হায় মানুষ আর আমি
হায় দেশ, হায় মানুষ আর আমি
আমি ছুড়েছি এই বোমা ওই মিছিলে
দেখি ছিন্নভিন্ন আমি নিজে
রক্ত লালে, রক্ত লালে
বেঁচে থাকলেও হতো মরতে
এ হিংস্র শকুনের নখের আঁচড়ে
ছেলেটি, যে নতুন আসছে এ পথে
পারবে কি ঘরে ফিরে যেতে? ওহো, ওহোহো
হে নতুন, হায় দল, মৃত আমি
হে নতুন, হায় দল, মৃত আমি
আমি ছুড়েছি এই বোমা ওই মিছিলে
দেখি ছিন্নভিন্ন আমি নিজে
রক্ত লালে, রক্ত লালে, রক্ত লালে