Оберіть трек для відтворення
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী রে
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী রে
হাসবি তোরা বাঁচবি তোরা
মরণ যদি আসেই ঘিরে
হাসবি তোরা বাঁচবি তোরা
মরণ যদি আসেই ঘিরে
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী রে
অন্ধকারের শিশু তোরাআলোরও তৃষায় মিছে ঘোরা
অন্ধকারের শিশু তোরা আলোরও তৃষায় মিছে ঘোরা
আপনও হৃদয় জ্বালিয়ে দিয়ে
আপনও হৃদয় জ্বালিয়ে দিয়ে
জ্বালবি সবার প্রদীপটিরে
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী রে
তোদেরও প্রাণে বন্দী হয়ে
কাঁদে ভুখা ভগবান
মুখে তবুও খেলার বাঁশি যখন বুকে রয় পাষাণ
হেলায় হেসে নিলি মরণ
তাই তো মরণ পেলো না
ধূলিরও সাথে মিশে তোরা
ধূলিরও সাথে মিশে তোরা
সোনারও মতো হলি আজ
ওদের সোনারও মতো হলি আজ
ওদের সোনারও মতো হলি আজ
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কী রে
এবার যে রে প্রভাত আসে
রাতের আঁধার গেল টুটে
এবার যে রে প্রভাত আসে
রাতের আঁধার গেল টুটে
ভোরেরও আলোর তিলক পরে
ভোরেরও আলোর তিলক পরে
বাহির পানে আয়রে ছুটে
দুঃখ তোদের জয়েরও মালা
দুঃখ হলো মুকুটও শিরে
বাঁধন হলো হাতেরও রাখী
বাঁধন হলো হাতেরও রাখী
মুক্তি এলো নয়নও নীরে
মুক্তি এলো নয়নও নীরে