খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে
জল ছল উর্মি নূপুর
স্রোত নীর বাজে সুমধুর
জল ছল উর্মি নূপুর
স্রোত নীর বাজে সুমধুর
জল চঞ্চল বাজে কাঁকন কেয়ূর
জল চঞ্চল বাজে কাঁকন কেয়ূর
ঝিনুকের মেখলা কটিতে দোলে
ঝিনুকের মেখলা কটিতে দোলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
হরষিত পারাবারে ঘূর্ণি জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে