Оберіть трек для відтворення
শালবল্লার বেড়ায় আগুন, বিরোধী নিশান ওড়া
ল্যাজে যদি তোর লেগেছে আগুন, স্বর্ণলঙ্কা পোড়া

ফসলের গান গেয়েছিল যারা সাম্যের ধ্বজা ধরে
এখন তারাই পোড়ায় ফসল পুঁজির দালালি করে

ভেবেছিল ওরা পার পেয়ে যাবে বাংলায় আগাগোড়া
ল্যাজে যদি তোর লেগেছে আগুন, স্বর্ণলঙ্কা পোড়া
শালবল্লার বেড়ায় আগুন, বিরোধী নিশান ওড়া
ল্যাজে যদি তোর লেগেছে আগুন, স্বর্ণলঙ্কা পোড়া
লাঙ্গল যাদের, জমিও তাদের, ওরাই বলতো আগে
এখন ওদের তেষ্টা মিটতে চাষীর রক্ত লাগে
লাঙ্গল যাদের, জমিও তাদের, ওরাই বলতো আগে
এখন ওদের তেষ্টা মিটতে চাষীর রক্ত লাগে
জাগো বিদ্রোহ...
জাগো বিদ্রোহ, ছোটো প্রতিশোধ কামনার ক্ষ্যাপা ঘোড়া
ল্যাজে যদি তোর লেগেছে আগুন, স্বর্ণলঙ্কা পোড়া
শালবল্লার বেড়ায় আগুন, বিরোধী নিশান ওড়া
ল্যাজে যদি তোর লেগেছে আগুন, স্বর্ণলঙ্কা পোড়া
কাজী নজরুল, তোমার বাক্য ধার করে আমি গাই
গণজাগরণ দেখে আজ আমি এই গান বেঁধে যাই
কাজী নজরুল, তোমার বাক্য ধার করে আমি গাই
গণজাগরণ দেখে আজ আমি এই গান বেঁধে যাই
স্মৃতিতে এখনো তোমার কথাই প্রতিবাদী সুরে মোড়া