Оберіть трек для відтворення

আজো আমার আমি তোমায় তেমনি ভালোবাসে।প্রথম সে দিন, নোতুন করে মনে আসে।তোমার নয়নে ছিল কথা সুমধুর;তোমার কন্ঠে ছিল নীরব সে সুর।আগের সে গানখানি গাও-আবার তেমনি করে নিজেকে সাজাও-আবার আগের মত হাতটি বাড়াও-পুরনো সে গানখানি গাও॥আজও আমার আমি তোমায় তেমনি রূপে খুঁজি।দিন বদলায়, বদলায় সব কিছু বুঝি।তবুও তোমাতে খোঁজে আকুল হৃদয়প্রথম দিনের সেই প্রথম প্রণয়।আগের সে গানখানি গাও-আবার তেমনি করে নিজেকে সাজাও-আবার আগের মত হাতটি বাড়াও-পুরনো সে গানখানি গাও॥পুরনো সে গানখানি গাও-আবার তেমনি করে নিজেকে সাজাও-আবার আগের মত হাতটি বাড়াও-পুরনো সে গানখানি গাও॥