Оберіть трек для відтворення
মালিক তোমার দয়া পেতে
তুলেছি দুহাত ক্ষমা পেতে।।
আমি বড় অসহায়
লুটে প্রভু সিজদায়।।
তুমি আছো বলে
ইল্লাল্লাহ
বারে বারে আমি ভুল করে
কত গুনা করি
মাফ পেতে প্রভু আমি
তোমার তরে লুটি
অগত্য হয় প্রভু তোমার পথে
ফিরে আমায় কবুল করে নাও
ও প্রভু জানি তুমি মহান
ও প্রভু তোমার দয়া ও অফুরান
ইল্লাল্লাহ
দূর বিপাকে প্রভু আমি
তোমার নাম জপি
তোমার নামের ধ্বনি তুলে
মোহিত হয়ে পড়ি।।
কোন সে মহান মালিক আমার
যার নেই কোন তুলনা
সে প্রভু মহান মালিক আল্লাহ
সে প্রভু সবার হৃদয় ভাবনা।