সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি
সবার কথা কইলে
কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ
কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ
এবার নিজের কথা কহ কবি সবার কথা কইলে
কে তোমারে হান্ল হেলা কবি
সুরে সুরে আঁক কি গো সেই বেদনার ছবি
সেই বেদনার ছবি
কার বিরহ রক্ত ঝরায় কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ কবি
সবার কথা কইলে এবার নিজের কথা কহ কবি
সবার কথা কইলে
কোন্ ছন্দময়ীর ছন্দ দোলে তোমার গানে গানে তোমার গানে গানে,
তোমার সুরের স্রোত বয়ে যায় তোমার সুরের স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে কাহার চরণ টানে
কাহার গলায় ঠাঁই পেল না বলে তব কথার মালা ব্যথার মত প্রতি হিয়ায় দোলে প্রতি হিয়ায় দোলে
তোমার হাসিতে যে বাঁশি বাজে হাসিতে যে বাঁশি বাজে সে তো তুমি নহ কবি
সবার কথা কইলে এবার নিজের কথা কহ
কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ
এবার নিজের কথা কহ কবি
সবার কথা কইলে এবার নিজের কথা কহ