Оберіть трек для відтворення
নামাজ কে বলো না কাজ আছে
কাজ কে বলো আমার নামাজ আছে ।
নামাজ বিহিন পরো পারে
কি জবাব দেবে তুমি প্রভুর কাছে ।
ফজর কাটে ঘুমের ঘরে
যোহর কাজে কাজে ।
আছর কাটে খেলাধুলায়
মাগরিব মাঝে মাঝে ।।
এশার সময় হয়ে এলে থাকো
মিছে দুনিয়ার পিছে । ঐ
প্রভুর হুকুম মানো রে ভাই
থাকো তুমি যেথাই ।
সময় গেলে পাবে না ফিরে
মরণ তোমায় লইবে ঘিরে
যেনে রেখো মরন তোমার অতি কাছে । ঐ