চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
হেরিছে রজনী রজনী জাগিয়া চকোর উতলা চাঁদের লাগিয়া
হেরিছে রজনী রজনী জাগিয়া চকোর উতলা চাঁদের লাগিয়া
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া কুমুদীরে কাঁদাইতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া
হেরেছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চির বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী কাঁদানীয়া চাঁদিনীতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আ