তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার
শতরূপে শতবার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুলবুল
ছিলেম তোমার পূজার থালায়
ছিলেম তোমার পূজার থালায় চন্দন ফুলহার আ আ
শতরূপে শতবার
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার
শতরূপে শতবার
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর ছন্দ
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়
আজিও এসেছি তেমনি আশায়
আজিও এসেছি তেমনি আশায় লয়ে স্মৃতি সম্ভার
শতরূপে শতবার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার