Оберіть трек для відтворення
কাটছে দিন সৃষ্টিহীন, বৃষ্টি আসে না
গানহারা ভাবনারা স্বপ্নে ভাসে না
কাটছে দিন সৃষ্টিহীন বৃষ্টি আসে না
গানহারা ভাবনারা স্বপ্নে ভাসে না
ঘুম নেই চোখে, রাত জেগে তাই
খুঁজে বেড়াই বুকে লুকিয়ে থাকা সুর
ঘুম নেই চোখে, রাত জেগে তাই
খুঁজে বেড়াই বুকে লুকিয়ে থাকা সুর
খুজে ফিরি উষ্ণ মধ্যরাতে চেনা ছন্দের টাপুরটুপুর
কাটছে দিন সৃষ্টিহীন, বৃষ্টি আসে না
গানহারা ভাবনারা স্বপ্নে ভাসে না
ফিরে ফিরে আসে কত ছায়া ছায়া দিনগুলো
কত পুরোনো গান স্মৃতি উজান বেয়ে এসে মন ছুঁলো
ফিরে ফিরে আসে কত ছায়া ছায়া দিনগুলো
কত পুরোনো গান স্মৃতি উজান বেয়ে এসে মন ছুঁলো
তবু শব্দেরা মিল খুঁজে পায় না
ছেড়া সুরগুলো জুড়তেই চায় না
বেতালা বেসুরো কাটে সকাল-দুপুর
কাটছে দিন সৃষ্টিহীন, বৃষ্টি আসে না
গানহারা ভাবনারা স্বপ্নে ভাসে না
সবকিছুই আছে, তবু হারিয়ে গেছে সেই চোখ
বেঁচে নেই এখন আর সে মন, চেয়ে থাকা কল্পলোক
সবকিছুই আছে, তবু হারিয়ে গেছে সেই চোখ
বেঁচে নেই এখন আর সে মন, চেয়ে থাকা কল্পলোক
আজ ছন্নছাড়া এই অসময়
এই যন্ত্রণা আর এই অপচয়
গানভাসি বাদলের দিন কতদূর
কাটছে দিন সৃষ্টিহীন, বৃষ্টি আসে না
গানহারা ভাবনারা স্বপ্নে ভাসে না
ঘুম নেই চোখে রাত জেগে
তাই খুঁজে বেড়াই বুকে লুকিয়ে থাকা সুর
ঘুম নেই চোখে রাত জেগে
তাই খুঁজে বেড়াই বুকে লুকিয়ে থাকা সুর
খুঁজে ফিরি উষ্ণ মধ্যরাতে চেনা ছন্দের টাপুরটুপুর
কাটছে দিন সৃষ্টিহীন, বৃষ্টি আসে না
গানহারা ভাবনারা স্বপ্নে ভাসে না