Оберіть трек для відтворення
কার ছবি নেই, কেউ কি ছিল
এই ভেবে ডুবে গেছে রাত
প্রশ্নেও নেই, উত্তর নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
নেই কাছে নেই গল্প তোমার
চমকে ওঠে ডাকে আয়, কাছে আয়
কার ছবি নেই, কেউ কি ছিল
এই ভেবে ডুবে গেছে রাত
ও, প্রশ্নেও নেই, উত্তর নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
চাঁদনী গেছে দূরের আঙিনায়
কার ঘরে চাঁদ জেগে রয়
নাম শুধু নাম জ্বলে অবিরাম
এইখানে আমিও ছিলাম
বলেছ বারণ, বলেছ বিদায়
স্বপ্ন বাড়ায়, তবু হাত ডাকে আয়
কার ছবি নেই, কেউ কি ছিল
এই ভেবে ডুবে গেছে রাত
ও, প্রশ্নেও নেই, উত্তর নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
আয়না ভাঙ্গে, সে স্বপ্ন ভাঙ্গে
কার ঘরে ভেঙে পড়ে ঘুম
গল্প ভাঙে, তবু গল্প জমে
এই চোখে রাত্রি নিঝুম
একলা এ ঘর, একলা প্রহর
থমকে দাঁড়ায় কুয়াশায় কুয়াশায়
কার ছবি নেই, কেউ কি ছিল
এই ভেবে ডুবে গেছে রাত
ও, প্রশ্নেও নেই, উত্তর নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
নেই কাছে নেই গল্প তোমার
চমকে ওঠে ডাকে আয়, কাছে আয়
কার ছবি নেই, কেউ কি ছিল
এই ভেবে ডুবে গেছে রাত