Оберіть трек для відтворення
কুরবানি কুরবানি
আল্লাহু আকবার
বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম
প্রিয়জনের কুরবানি চায় রব্বুল আলামীন
পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চায় কুরবানী
ইসমাইলে শুনিয়া কয় তোমার মেহেরবানী
কুরবানি কুরবানি
আল্লাহু আকবার
দিন দুনিয়ার মালিক আল্লাহ
পরওয়ার দিগার
মাথার পাগড়ি ছিড়ে ইসমাইল
পিতার চক্ষু বান্ধে
যেন কোন মায়ায় কুরবানিতে
মন না কান্দে
বুকে পাথর বাইন্ধ্যা নিল
নবী ইব্রাহিম
এ কেমন পরিক্ষা তোমার
রব্বুল আলামীন
আল্লাহর হুকুম লইয়া জিব্রাইল
পুত্ররে সরাইয়া লয়
ইসমাইলের জায়গায় হালাল
পশু কোরবান হয়
ত্যাগেই আনন্দ আনন্দ ভোগে নয়
যুগে যুগে জনে জনে গুরুজনে কয়।