বিদায়, পৃথিবী, বিদায়
বিদায়, পৃথিবী, শেষ কথা বলে যাই
তোমারই ধূলিতে নিজেরে হারাতে চাই
চলে যাই, আর শেষ কথা বলে যাই
চির ছলনার খেলায়
থেকো না কখনো বিদায় নেবার বেলায়
তোমার পরানে করুণা তো কিছু নাই
তোমার পরানে করুণা তো কিছু নাই
তোমারই ধূলিতে নিজেরে হারাতে চাই
চলে যাই, আর শেষ কথা বলে যাই
কিভাবে জলে যে শেষ খেয়া দেবো পাড়ি
হাওয়া ভরা পাল তুলে
যদি এ পাড়ের মায়া হাতছানি দিয়ে ডাকে
চাহিবো না, চাহিবো না তবু ভুলে
কিছুই তো নাই দেবার
লেনাদেনা যত, করেছি তো শেষ এবার
হায় রে ভাগ্য, পথের দিশা না পাই
তোমার পরানে করুণা তো কিছু নাই
চলে যাই, আর শেষ কথা বলে যাই