Оберіть трек для відтворення
জীবন বুঝি এরকমই
জীবন বুঝি এরকমই
স্বপ্নগুলো উড়িয়ে দিয়ে
মেঘলা হয়ে যায়
নির্জনতায় মন ভাসিয়ে
নিকিয়ে নিয়ে সবটুকু জল
একলা হয়ে যায়
জীবন বুঝি এরকমই
জীবন বুঝি এরকমই
কত যে কথা, আর কত যে স্মৃতি
বুনো বাতাসে উড়ে আসা
কত যে কথা, আর কত যে স্মৃতি
বুনো বাতাসে উড়ে আসা
কবিতার মতো রাত জাগা কত তিথি
দূরে যেন মিশে আছে চেনা-অচেনায়
জীবন বুঝি এরকমই
জীবন বুঝি এরকমই
এই তো জীবন, তার এই তো রীতি
সময়ের ধুলো মলিন করেছে
এই তো জীবন, তার এই তো রীতি
সময়ের ধুলো মলিন করেছে
তুমি শুধু জীবনে ক্ষণিকের অতিথি
স্মৃতি শুধু মিশে আছে দূর কুয়াশায়
জীবন বুঝি এরকমই
ও জীবন বুঝি এরকমই
স্বপ্নগুলো উড়িয়ে দিয়ে
মেঘলা হয়ে যায়
নির্জনতায় মন ভাসিয়ে
নিকিয়ে নিয়ে সবটুকু জল
একলা হয়ে যায়
ও জীবন বুঝি এরকমই
জীবন বুঝি এরকমই