Оберіть трек для відтворення
ক্ষমা করে দাও প্রভু
ক্ষমা করে দাও
অধমের যত পাপ
নাও তুলে নাও
গোনাগার এই আমি
কাঁদি জারেজার
তুমি ছাড়া নেই কেহ
মাফ করিবার
দিবাযামী ডাকি প্রভু
দাও সাড়া দাও
হৃদয়ের যত কথা
তোমারই জানা
আঁধারে ঢেকো না প্রভু
চাই শুধু পানা
কোরানের আলো জ্বেলে
আমাকে রাঙাও
জানি তুমি রহমান
তুমি দয়াময়
তোমারই ইশারাতে
সব কিছু হয়
পাহাড়ের সমগোনা
মাফ করে দাও