ডানা মেলে উড়ে যাব পাখিদের সঙ্গে
সাদা মেঘ মেখে নেব আমার এই অঙ্গে
প্রকৃতির যত রূপ ঘুরে ঘুরে দেখব
দৃষ্টিতে রেখে দিয়ে পড়ে তাকে লিখব
হিমালয় কাশ্মীর কিম্বা সে তাজ
কোনোটিই বাদ নেই চেয়ে দেখা আজ
গাছপালা, নদী-নালা, পশুপাখি সব
মিলে মিশে আছে যেন লেগেছে পরব
আরও কত শত ছবি বঙ্গের সীমানায়
ঘুম ভেঙে চেয়ে দেখি শুয়ে আছি বিছানায়