Оберіть трек для відтворення
আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে
আজি তোমায় আবার চাই শুনাবারে
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি
অবিরাম বর্ষণধারে
আজি তোমায় আবার চাই শুনাবারে
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার
স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
কানে কানে গুঞ্জরিব তাই
বাদলের অন্ধকারে
আজি তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে
আজি তোমায় আবার চাই শুনাবারে