Оберіть трек для відтворення
যতটুকু মন দিলে ভালোবাসা যায়
এই মন আরো বেশি তোমায় দিতে চাই
যতটুকু মন দিলে ভালোবাসা যায়
এই মন আরো বেশি তোমায় দিতে চাই
চাইলে হতে পারো মনের মানুষ
চোখের জলে পারো ভাসাতে
আমি নতুন করে জন্ম নেবো
তোমার ভালোবাসাতে
আমি নতুন করে জন্ম নেবো
তোমার ভালোবাসাতে
গত জন্মেও আমি তোমার ছিলাম
বারে বারে বলে আমার এই মন
গত জন্মেও আমি তোমার ছিলাম
বারে বারে বলে আমার এই মন
এই জন্মেও তোমারই আছি
খুঁজে ফিরি তাই সারাক্ষণ
চাইলে হতে পারো মনের মানুষ
চোখের জলে পারো ভাসাতে
আমি নতুন করে জন্ম নেবো
তোমার ভালোবাসাতে
আমি নতুন করে জন্ম নেবো
তোমার ভালোবাসাতে
তাকিয়ে রবো আমি জনম জনম
স্বপ্ন ভরা তোমার দু'চোখে
তাকিয়ে রবো আমি জনম জনম
স্বপ্ন ভরা তোমার দু'চোখে
মিশে আছো তুমি জীবন জুড়ে
আছো তুমি স্বপ্নলোকে
চাইলে হতে পারো মনের মানুষ
চোখের জলে পারো ভাসাতে
আমি নতুন করে জন্ম নেবো
তোমার ভালোবাসাতে
আমি নতুন করে জন্ম নেবো
তোমার ভালোবাসাতে