মম বেদনার শেষ হল কি এতদিনে
বুঝি তাই এলে প্রিয় পথ চিনে
মম বেদনার শেষ হল কি এতদিনে
বরষার নবধারা ছন্দে এ এ এলে বন মুকুলের গন্ধে
বরষার নবধারা ছন্দে এ এ এলে বন মুকুলের গন্ধে
তব চরণ ছাঁয়ায় আজি বাজিল কি সুর মোর মনো বীণে
মম বেদনার শেষ হল কি এতদিনে
কত যুগ ধরি চেয়ে আছি পথ আজি কি হল সফল
তাই সহসা কানন মোর মৌন বিহগ তানে মুখর চপল
কত যুগ ধরি চেয়ে আছি পথ আজি কি হল সফল
তৃষিত চাতক হিয়া মম কাঁদে হায় এসো প্রিয়তম
হের শূন্য এ অন্তর মন্দির মোর
হের শূন্য এ অন্তর মন্দির মোর তোমা বিনে
মম বেদনার শেষ হল কি এতদিনে
বুঝি তাই এলে প্রিয় পথ চিনে
মম বেদনার শেষ হল কি এতদিনে