Оберіть трек для відтворення
উপরে বিশাল আকাশের শামিয়ানা
নিচে ধুলিমাখা ধরণীর আল্পনা
মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা
আবর্জনায় ছেয়ে গেছে প্রান্তর
ভালো নাই, ভালো নাই মানুষের অন্তর
বিধাতা ওপরে হাসে, এ কোন খেলা
আশা নেই, আশা নেই কোনোখানে
মানুষের মাঝে ভালোবাসা নেই প্রাণে
তবুও কেন বেঁচে থাকার অভিনয়?
জানি তুমি ভাবছো যা, আমিও তাই ভাবি
তবুও জানি না কী বলে আগামী
বেঁচে আছি নিয়ে বাঁচার সংশয়
উপরে বিশাল আকাশের শামিয়ানা
নিচে ধুলিমাখা ধরণীর আল্পনা
মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা
খুঁজতে গিয়ে অন্ন হয়ে যাই কত বন্য
এই কি সেই স্বাধীনতা? ধন্য তুমি ধন্য
আশা নেই, আশা নেই কোনোখানে
মানুষের মাঝে ভালোবাসা নেই প্রাণে
তবুও কেন বেঁচে থাকার অভিনয়?
জানি তুমি ভাবছো যা, আমিও তাই ভাবি
তবুও জানি না কী বলে আগামী
বেঁচে আছি নিয়ে বাঁচার সংশয়
উপরে বিশাল আকাশের শামিয়ানা
নিচে ধুলিমাখা ধরণীর আল্পনা
মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা
গদি জুটলে একবার তোমারে কী দরকার?
তুমি পাঠাও ক্ষমতায়, এরপর চিনি না তোমায়
আশা নেই, আশা নেই কোনোখানে
মানুষের মাঝে ভালোবাসা নেই প্রাণে
তবুও কেন বেঁচে থাকার অভিনয়?
জানি তুমি ভাবছো যা, আমিও তাই ভাবি
তবুও জানি না কী বলে আগামী
বেঁচে আছি নিয়ে বাঁচার সংশয়
উপরে বিশাল আকাশের শামিয়ানা
নিচে ধুলিমাখা ধরণির আল্পনা
মাঝখানে মিথ্যে আশায় ভাসাই ভেলা
এবার সময় এসেছে জেগে ওঠার
চোখ মেলে তাকিয়ে দুনিয়া দেখার
আর ভাসবো না মিথ্যে আশার ভেলায়
ফুলে ফুলে এবার ছেয়ে যাবে প্রান্তর
আবার হাসবে মানুষের অন্তর
মিলবো ঠিকই সবাই প্রাণের মেলায়
জেগে ওঠো, আবার জেগে ওঠো
কাঁটা নয় তবে আর, ফুল হয়ে যেন ফোটো
এবার শুরু হলো বাঁচার লড়াই
জেগে ওঠো, বাঙালি, জেগে ওঠো
বুকে প্রত্যয় নিয়ে আগামীর পথে ছোটো
এবার শুরু হলো বাঁচার লড়াই
জেগে ওঠো, আবার জেগে ওঠো
কাঁটা নয় তবে আর, ফুল হয়ে যেন ফোটো
এবার শুরু হলো বাঁচার লড়াই
জেগে ওঠো, বাঙালি, জেগে ওঠো
বুকে প্রত্যয় নিয়ে আগামীর পথে ছোটো
এবার শুরু হলো বাঁচার লড়াই