Оберіть трек для відтворення
চন্দন পিঁড়ির অহল্যা গো দৈবকিনি মা জননী
বলেন কংস রাজে অত্যাচারে গর্ভে নিয়ে চক্রপাণি
আহা বোনকে মেরে কংস রাজা বোনকে মেরে কংস রাজা আপনাকে কি রাখা যায়
বলো কৃষ্ণে কি ওই কংস করায় বেঁধে রাখা যায়
আহা মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ অগ্নি বাঁশের বাঁশি বজায়
বলো কৃষ্ণে কি ওই কংস করায় বেঁধে রাখা যায়
গঞ্জে গাঁয়ে পথে মাঠে বিবস্ত্র দ্রৌপদী কাঁদে গো
গঞ্জে গাঁয়ে পথে মাঠে বিবস্ত্র দ্রৌপদী কাঁদে গো ওরে ভাই...
গঞ্জে গাঁয়ে পথে মাঠে বিবস্ত্র দ্রৌপদী কাঁদে গো
দেখো ভীম জনগণ হইয়া গোয়ান দিতে দুঃশাসনে শেষ বিদায়
বলো কৃষ্ণে কি ওই কংস করায় বেঁধে রাখা যায়
দিকে দিকে জাগছে কারা পাচ্ছ না কি তার ইশারা
দিকে দিকে জাগছে কারা পাচ্ছ না কি তার ইশারা ওরে ভাই...
দিকে দিকে জাগছে করা পাচ্ছ না কি তার ইশারা
দেখো লেংটি পরা সর্বহারার জয়ধ্বনি দিক কাঁপায়
বলো কৃষ্ণে কি ওই কংস করায় বেঁধে রাখা যায়
আহা মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ অগ্নি বাঁশের বাঁশি বজায়
বলো কৃষ্ণে কি ওই কংস করায় বেঁধে রাখা যায়
বলো কৃষ্ণে কি ওই কংস করায় বেঁধে রাখা যায়