Оберіть трек для відтворення

ভাঙা-গড়ার আলাপনে
যায় কেটে বেলা
শহর জুড়ে বিষন্ন রোদ
ভাঙা-গড়ার খেলা
ভাঙা-গড়ার আলাপনে
যায় কেটে বেলা
শহর জুড়ে বিষন্ন রোদ
ভাঙা-গড়ার খেলা
শেষ কবে কার মন গড়েছে
মনে নেই কারো (মনে নেই কারো)
জানি তুমি ভেঙে সুখী
এবার একটু গড়ো
পাথর ভেঙে বালু গড়ি
পাহাড় ভেঙে জল
স্বপ্ন ভাঙা নদীর পাড়ে
ভাঙে মনোবল
পাথর ভেঙে বালু গড়ি
পাহাড় ভেঙে জল
স্বপ্ন ভাঙা নদীর পাড়ে
ভাঙে মনোবল
শেষ কবে কার মন গড়েছে?
মনে নেই কারো (মনে নেই কারো)
জানি তুমি ভেঙে সুখী
এবার একটু গড়ো
গড়বো বলে নিজেকে রোজ
ভাঙি শতবার
ভাঙা মনের সঙ্গী হবে
দায় পড়েছে কার?
গড়বো বলে নিজেকে রোজ
ভাঙি শতবার
ভাঙা মনের সঙ্গী হবে
দায় পড়েছে কার?
শেষ কবে কার মন গড়েছে?
মনে নেই কারো (মনে নেই কারো)
জানি তুমি ভেঙে সুখী
এবার একটু গড়ো