
আজ এই নিশিতে মন কাঁদবে সারারাত
কেউ তো এসে আর দেখবে না
ওরে, কেউ তো বুঝে না
হাসিমুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা
আজ এই নিশিতে মন কাঁদবে সারারাত
কেউ তো এসে আর দেখবে না
ওরে, কেউ তো বুঝে না
হাসিমুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা
আহা কী জাদু করলি, ওরে ও পাগলি
তোরে ভুলে থাকা যায় না
আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই
চারদিকে মনে হয় আয়না
ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে
ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে
আমি চক্ষু মেলিলে তোরে খুঁইজা না পাইলে
এই বুকের ভিতর পরানপাখি কাইন্দা মরে রে
তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়
ধীরে ধীরে যাচ্ছে পুড়ে অবুঝ এ হৃদয়
যার কারণে পুড়ছে এ বুক সে তো বুঝে না
অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা
ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে
ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে
আমি চক্ষু মেলিলে তোরে খুঁইজা না পাইলে
এই বুকের ভিতর পরানপাখি কাইন্দা মরে রে
আর কেউ না জানুক হায় তুই তো জানতি মোরে
মন-প্রাণ দিয়া কত বাসছি ভালো তোরে
ও, ভালোবাসার তুই কি দিলি এই কী প্রতিদান
মান-কুলমান সব ডুবাইলি, করলি অপমান
ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে
ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে
আমি চক্ষু মেলিলে তোরে খুঁইজা না পাইলে
এই বুকের ভিতর পরানপাখি কাইন্দা মরে রে
ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে
ঘুমাইলে তোর স্মৃতিগুলো ভুইলা থাকি রে
আমি চক্ষু মেলিলে তোরে খুঁইজা না পাইলে
এই বুকের ভিতর পরানপাখি কাইন্দা মরে রে