Оберіть трек для відтворення
এক মুখ দাড়ি গোঁফ
এক মুখ দাড়ি গোঁফ
অনেককালের কালো ছোপ ছোপ
জটপড়া চুলে তার
উকুনের পরিপাটি সংসার
পিঁচুটি চোখের কোণে
দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাভু হয়ে ফুটপাতে
একা একা দিনরাত রঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে
এক মুখ দাড়ি গোঁফ
অনেককালের কালো ছোপ ছোপ
জটপড়া চুলে তার
উকুনের পরিপাটি সংসার
পিঁচুটি চোখের কোণে
দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাভু হয়ে ফুটপাতে
একা একা দিনরাত রঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে
চালচুলো নেই তার
নেই তার চেনা বা অচেনা
আদমশুমারি হলে
তার মাথা কেউ গুনবেনা
তার ভোট চাইবেনা
গণতান্ত্রিক কোন প্রার্থী
সরকারে দরকার
নেই তাই নিজের সুড়ঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে
বটতলা চুম্বন পদ্ধতি
পেটমোটা ব্যকরণ বই
ধর্ম বা রাজনীতি ঠাকুরের
ছবি থেকে হরিবোল খই
সারিবাদীসালসা বা
ভোগীর লালসা
আর আভোগীত গান
হঠাৎ হাসপাতালে
অকারণে ফাঁকতালে
মহাপ্রয়াণ
ভিডিও ক্যাসেটে আর
নীল সোফাসেটে
বসে মিঠে খুনসুটি
লকআউট কারখানায়
তামাদি মজুরি
আর কেঁড়ে নেয়া রুটি
জগতে যা কিছু আছে
কিছু নেই তার অনুসঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে