Оберіть трек для відтворення

বুকের ভেতর পুষে রাখা
মেঘের উল্কিতে আঁকা
পাহাড়ের গায়ে
তুই হাসলে এই ছটা তার প্রেমে ভরায়
পাহাড়ি বাঁশির সুর মেশে
তোরই কেশের আবেশে
রাত পোহায়
জোনাকী হয়ে তারা ফোটে তোর ইশারায়
পাইন বনে গান শোনে মন
চোখ খুলে সব ভুলে শোন
তোর হাতে পাই খুঁজে পাই শীতের পশম
সারি সারি মেঘ বাড়ি থেকে
আমাদের যায় ফের ডেকে
কুয়াশায় যায় ঢেকে যায়
ঠোঁটের নরম
শিশিরে ঢেকে থাকা ঘাস
ছুঁয়ে তুই যে তাকাস, আহা রে
মন বেয়ে ঝর্ণা নামে বন পাহাড়ে
না বলা কথাগুলো তোর
সাজিয়ে অগোছালো ভোর শোনালো
সরালো বুকের আঁধার কোন সে আলো
সেই আলোতে দেখালো দিক
চায় যদি নিক, নদী নিক
আমাদের যাপন জাহাজ খরস্রোতায়
অবশেষে তারা খসে যেই
গাঢ় রাতে জোড়া হাতে সেই
প্রার্থনা করবো ভীষণ থেকে যাওয়ার