Оберіть трек для відтворення
এখন তোমার ভালোবাসা শীতের মতো হিম
কথার শব্দ নড়ে না চড়ে না, কখন ধরেছে ঝিম
সেই তুমি আছো, সেই সবই আছে
শুধু পুরোনো সেই মনটা তো নেই
এখন তোমার ভালোবাসা শীতের মতো হিম
কথার শব্দ নড়ে না চড়ে না, কখন ধরেছে ঝিম
সেই তুমি আছো, সেই সবই আছে
শুধু পুরোনো সেই মনটা তো নেই
আকাশ তোমাকে দিয়েছি শুধু তারাকে গুনতে নয়
বাতাস তোমাকে দিয়েছি শুধু সুরকে শুনতে নয়
আকাশ তোমাকে দিয়েছি শুধু তারাকে গুনতে নয়
বাতাস তোমাকে দিয়েছি শুধু সুরকে শুনতে নয়
আকাশের দিকে চেয়ে, বাতাসের গান গেয়ে
আমাকেই তুমি ভাববে একাকী, কথা ছিল শুধু এই
সেই তুমি আছো, সেই সবই আছে
শুধু পুরোনো সেই মনটা তো নেই
এখন তোমার ভালোবাসা শীতের মতো হিম
কথার শব্দ নড়ে না চড়ে না, কখন ধরেছে ঝিম
সেই তুমি আছো, সেই সবই আছে
শুধু পুরোনো সেই মনটা তো নেই
সাগর তোমাকে দিয়েছি শুধু সুদূরে চলতে নয়
জোনাক তোমাকে দিয়েছি শুধু আঁধারে জ্বলতে নয়
সাগর তোমাকে দিয়েছি শুধু সুদূরে চলতে নয়
জোনাক তোমাকে দিয়েছি শুধু আঁধারে জ্বলতে নয়
সাগরের ঢেউ দিয়ে, জোনাকির দীপ নিয়ে
আমার স্বপ্ন দেখবে একাকী, কথা ছিল শুধু এই