Оберіть трек для відтворення
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি, ঝরি, ঝরি?
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
আমার গান, আমার গান যে তোমার গন্ধে মিশে
দিশে দিশে ফিরে ফিরে ফেরে গুঞ্জরি
গুন-গুন-গুন-গুঞ্জরি, গুঞ্জরি
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়
তোমার গন্ধ-সাথে আপন আলো মাখায় হায়
পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়
তোমার গন্ধ-সাথে আপন আলো মাখায় হায়
ওই দখিন-বাতাস, ওই দখিন-বাতাস গন্ধে পাগল ভাঙল আগল
ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি
সন-সন-সন-সঞ্চরি, সঞ্চরি
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী
আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি, ঝরি, ঝরি?
ও মঞ্জরী, ও মঞ্জরী, আমের মঞ্জরী