Оберіть трек для відтворення
মন আমার পাথরের দেয়াল সে এক
যত আঘাত করো সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দূরে যাও
আজীবন তোমাকে ভালোবেসে তবু যাবেই
কত ভালোবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে
ভালোবাসা আমার সুদৃশ্য কাঁচ তো নয়
একটু আঘাতে চূর্ণ সে হবেই
এই ভালোবাসা গোলাপের পাপড়ি নয়
একটু বাতাসে ঝরে কেন যাবে?
এই ভালোবাসা গোলাপের পাপড়ি নয়
একটু বাতাসে ঝরে কেন যাবে?
কত ভালোবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে
এই ভালোবাসা গিটারের সুরে বাঁধা
মিলনের সুর সে তো তুলে যাবেই
মনের মিছিল এতটা ছোট নয়
তোমার সামনে স্লোগান সে দেবেই
মনের মিছিল এতটা ছোট নয়
তোমার সামনে স্লোগান সে দেবেই
কত ভালোবাসা তোমার জন্য রাখা
সে কথা যদি তুমি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে
মন আমার পাথরের দেয়াল সে এক
যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দূরে যাও
আজীবন তোমাকে ভালোবেসে তবু যাবেই
কত ভালোবাসা তোমার জন্য রাখা
সে কথা যদি তুমি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে