Оберіть трек для відтворення
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
ও, যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
চুড়িদার ওড়নাতে যত না মানায়
তার চেয়ে ঢের ভালো লাগে শাড়িতে
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
দেখেছি অনেক উর্বশী যে
দেখিনি তোমার মতো আগে
দেখেছি অনেক উর্বশী যে
দেখিনি তোমার মতো আগে
মিষ্টি মুখের দুষ্টু হাসি
দেখতে তোমায় ভালো লাগে
ডাকলে আসো না তুমি কিছুতে
পাই না তোমাকে চেয়ে পাশেতে
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
ও, যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
উড়িয়ে আঁচল, ঝুলিয়ে বেণী
যখন তুমি পথে চলো
উড়িয়ে আঁচল, ঝুলিয়ে বেণী
যখন তুমি পথে চলো
তোমায় দেখে অশান্ত মন
শান্ত কীভাবে করি বলো
চেনাতে পারি না আমি নিজেকে
তোমাকে পারি না তাই বোঝাতে
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
ও, যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
কাজলকালো তোমার দু'চোখ
যখন চেয়ে শুধু থাকে
কাজলকালো তোমার দু'চোখ
যখন চেয়ে শুধু থাকে
ইন্দ্রধনুর রঙ ছড়িয়ে
আমার বুকে ছবি আঁকে
প্রাণ মোর ভরে কোন আশাতে
তোমারে জানাবো কোন ভাষাতে?
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
ও, যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
চুড়িদার ওড়নাতে যত না মানায়
তার চেয়ে ঢের ভালো লাগে শাড়িতে
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে
যত দেখি তত ভালো লাগে তোমাকে
লাল লাল গোলাপ ফুল দুটি বেণীতে