মোরে ডেকে লও সেই দেশে মোরে ডেকে লও সেই দেশে
প্রিয় যে দেশে তুমি থাক
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক
মোরে ডেকে লও সেই দেশে
এই পৃথিবীর হাসি গান বঁধু সব হয়ে যায় ম্লান
এই পৃথিবীর হাসি গান বঁধু সব হয়ে যায় ম্লান
মধু মাধবী রাসের তিথি হায় মাধব এলে নাকো
প্রিয় যে দেশে তুমি থাক
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক
মোরে ডেকে লও সেই দেশে
এত আত্মীয় প্রিয়জন মোর কিছু ভালো নাহি লাগে
ভিড় রহে না প্রেমে নীড়ে সেথা দুটি পাখি শুধু জাগে
ফুল তুলিয়া পূজার তরে
কেন ফেলে রাখ হেলাভরে
তার মরণের আগে বঁধু শুধু বারেক চরণে রাখো
প্রিয় যে দেশে তুমি থাক
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক
মোরে ডেকে লও সেই দেশে
মোরে ডেকে লও সেই দেশে