Оберіть трек для відтворення
জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
যতই দেখি তারে ততই দহি
যতই দেখি তারে ততই দহি
আপন মনঃজ্বালা নীরবে সহি
তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি
লই গো বুক পেতে অনল-বাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
যতই হাসি দিয়ে দহন করে
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
প্রেম-অমৃত-ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দান
জেনে শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান