Оберіть трек для відтворення
বৃষ্টিতে রাজপথ ধোয়া
ঘুমিছে আজ বন্দর রাস্তারা
বাড়ি ফিরে গেছে সবার গিটার
এবার সময় ঘরে ফেরবার
জেগে আছে শুধু বদ্ধ মাতাল
বদলেছে যার দেওয়ালে দেওয়াল
আর জেগে আছে লাল চোখ প্রহরী
হাতছানি দেয় কুমার কুমারী
একটা গান শেষ সিগারেট
জলে ভেজা বুকে আগুন জ্বলে না
তার এসেমেস কিসের শেষ
জাহান্নামে গেলে যাক যত ললনা
ওরে হতভাগা ট্যাক্সি
সোনা বাবু সোনা ট্যাক্সি
বাড়ি নিয়ে চল ট্যাক্সি
দশ টাকা বেশি দেবো মা কালীর দিব্বি
ওরে হতভাগা ট্যাক্সি
সোনা বাবু সোনা ট্যাক্সি
বাড়ি নিয়ে চল ট্যাক্সি
দশ টাকা বেশি দেবো মা কালীর দিব্বি
ফিরতে হবে নিজের খাটে
খেতে হবে নিজের টেবিলে
আজকের মতো ফ্লপ শেষ
বাকিটুকু ভেবে দেখা যাবে সকালে
ক্লান্ত মন শ্রান্ত শরীর
এতো গুলো পেগ নেশা আর নামেনা
সাহেব পাড়া সৃষ্টি ছাড়া
কত বলি তবুও একটাও থামে না
ওরে হতভাগা ট্যাক্সি
সোনা বাবু সোনা ট্যাক্সি
বাড়ি নিয়ে চল ট্যাক্সি
দশ টাকা বেশি দেবো মা কালীর দিব্বি
ওরে হতভাগা ট্যাক্সি
সোনা বাবু সোনা ট্যাক্সি
বাড়ি নিয়ে চল ট্যাক্সি
দশ টাকা বেশি দেবো মা কালীর দিব্বি
ভারী হয়ে আছে চোখের পাতা
ঝিনঝিন বেজে যাচ্ছে মাথা
আমি আর নেই আমার ভিতর
তবু কথা যদি শোনে সেই হতভাগা
একটা মানুষ হৃদয়হীন
একা ফেলে রেখে আমায় চলে যায়
আমি অসহায় এই রাস্তায়
জেগে থাকি একা বোকা টলমল পায়ে
যদি বলি তাকে উত্তরে যাব
দক্ষিণ ছাড়া যাবে না কোথাও
দক্ষিণে যদি আমার বাড়ি
উত্তর দিকে দেবেই সে পাড়ি
এই কংক্রিট জঙ্গলে আজ
ক্ষ্যাতা খুঁজে ফেরে পরশ পাথর
পরশ পাথর চারটে চাকায়
হুশ করে এসে ভুশ করে চলে যায়
ওরে হতভাগা ট্যাক্সি
সোনা বাবু সোনা ট্যাক্সি
বাড়ি নিয়ে চল ট্যাক্সি
দশ টাকা বেশি দেব মা কালীর দিব্বি
ওরে হতভাগা ট্যাক্সি
সোনা বাবু সোনা ট্যাক্সি
বাড়ি নিয়ে চল ট্যাক্সি
যা চাস তাই দেব যা চাস তাই দেব
যা চাস তাই দেব মা কালীর দিব্বি