Оберіть трек для відтворення
তুমি, মা, আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে
তুমি, মা, আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে
তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে
তুমি, মা, আমাকে-
মাগো, তোমার স্নেহ মা-গঙ্গা হয়ে
ওই অমৃতধারাতে যায় যে বয়ে
মাগো, তোমার স্নেহ মা-গঙ্গা হয়ে
ওই অমৃতধারাতে যায় যে বয়ে
দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে
কত স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে
তুমি, মা, আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে
তুমি, মা, আমাকে-
মা গো, হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো
কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো
মা গো, হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো
কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো
ওগো মমতাময়ী, তুমি দুহাত মেলে
"আয় বাছা" বলে কোলে টেনে নিলে
তুমি, মা, আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে
তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে
তুমি, মা, আমাকে-